Thursday, 17 December 2009

ভিডিও গেমসের চিটকোড নিজের কাছে রাখুন

একাধিক গেমসের চিটকোড রাখার জন্য আপনার কাছে ‘চিটবুক ডেটাবেইস ২০০৯’ থাকতে পারে। এটি এক ধরনের প্রোগ্রাম, যাতে নানা রকম ভিডিও গেমের চিটকোড সংরক্ষিত থাকে। এই প্রোগ্রামটি ইন্টারনেট থেকে নামিয়ে নিতে (ডাউনলোড) গুগলে ‘Download Cheatbook Database ২০০৯’ লিখে সার্চ দিতে হবে। এরপর ফাইলটি এক্সট্রাক্ট করে রাখুর আপনার পছন্দমতো ড্রাইভে। একটি সেটআপ ফাইল আসবে, সেটা চালিয়ে প্রোগ্রামটি ইনস্টল করুন। ইনস্টল করা শেষ হলে চিটবুক ডেটাবেইস ২০০৯-এর অ্যাপ্লিকেশন ফাইলটিতে দুই ক্লিক করুন। আপনার প্রোগ্রামটি চালু হবে। এখন আপনি কনসোলস ট্যাবে ক্লিক করুন। তখন আপনার সামনে পিএস, পিএসটু, পিএসথ্রি, এক্সবক্স, ড্রিমকাস্ট, পিএসপি, গেমবয়, গেমকিউব ইত্যাদির উপযোগী গেমসের তালিকা আসবে। আপনার পছন্দমতো যেকোনো একটির ওপর ক্লিক করুন, সেই গেমসের চিটকোড আসবে। এখন যদি এই গেমটির চিটকোড আপনার দরকার হয়, তাহলে আপনি সেগুলো ‘সিলেক্ট অল’ দিয়ে একটি নোট প্যাড বা টেক্সট ডকুমেন্ট তৈরি করে তাতে পেস্ট করুন। ব্যস, তাহলে সেই গেমটির চিটকোড আপনি যখন-তখন দেখতে পারবেন।

No comments:

Post a Comment